টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ফের ২৬ জুলাই থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৭:৫০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭:৫০

আগামী ২৬ জুলাই থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। চলবে পুরো এক মাস, অর্থাৎ ২৬ আগস্ট পর্যন্ত। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে এমন পরিকল্পনা নিয়েই সামনে এগুচ্ছে টিসিবি।

সোমবার (১৯ জুলাই) বাংলা ট্রিবিউনকে এমন তথ্য জানিয়েছেন টিসিবির যুগ্ম পরিচালক মোহম্মদ হুমায়ুন কবীর।

এর আগে ঈদ উপলক্ষে গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘চলমান ট্রাকে বিক্রি কার্যক্রম’ আজ সোমবার শেষ হয়েছে। ঈদ উপলক্ষে এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও ২৬ জুলাই থেকে ট্রাক সেল  শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, ‘টিসিবির ট্রাক সেল ২৯ জুলাই থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় তা ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রাজধানীতে ৮০টি ও চট্টগ্রাম শহরে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এসব ট্রাকে কেজিপ্রতি ৫৫ টাকা দরে চিনি ও ডাল এবং লিটারপ্রতি ১০০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে। পাশাপাশি টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতেও পাওয়া যাবে সব পণ্য।

একজন ব্যক্তি দৈনিক ২ থেকে ৪ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী