ই-কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনে ১৬ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

ই-কমার্স খাতের ওপরে আস্থা ধরে রাখতে পৃথক আইন প্রণয়ন ও এর জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ই-কমার্স খাতের ওপর সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ‘ডিজিটাল ই-কমার্স অ্যাক্ট’ নামে একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করে পৃথক কর্তৃপক্ষ গঠনে ২২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৭ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিজিটাল কমার্স নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন ও শক্তিশালী কর্তৃপক্ষ গঠনের  লক্ষ্যে ১৬ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামানকে  কমিটির অহ্বায়ক এবং উপসচিব (কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলীকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের প্রতিনিধি, এফবিসিসিআইয়ের প্রতিনিধি, এটুআই এর প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বা সাধারণ সম্পদক, বেসিস এর সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। 

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ডিজিটাল কমার্স খাতে উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা ও নিয়ন্ত্রণ করার উপযোগী একটি আইনের খসড়া প্রণয়ন করতে বলা হয়।  একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে ডিজিটাল কমার্স কর্তৃপক্ষের কাঠানো এবং কার্যপ্রণালী তৈরি করতে বলা হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলীর সই করা অফিস আদেশ জারি করে এ কমিটি গঠন করা হয়।

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের