টিসিবি’র পণ্য বিক্রি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৭:১৭আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮:১০

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে চলা দেশব্যাপী পণ্য বিক্রির এ কার্যক্রম  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও তা চলবে আরও তিন দিন। অর্থাৎ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম  আগামী রবিবার (৩১ অক্টোবর)  পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার  টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রম তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ে আগের দামেই সকল পণ্য বিক্রি হবে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী মাসেও টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনও এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও এ কার্যক্রম চালু হতে পারে।’

তিনি জানান, টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে বলেও জানায় টিসিবি।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম