রিটার্ন জমার সময় একমাস বাড়ানোর প্রস্তাব চিটাগাং চেম্বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৩:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:২১

চলমান ২০২১-২০২২ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। বুধবার (২৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দেওয়া এক চিঠিতে তিনি আহ্বান জানান।

চিঠিতে তিনি লিখেছেন, দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণ ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর, মূসক ও শুল্কের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে থাকে। এ ক্ষেত্রে বর্তমান সরকার ঘোষিত নতুন করদাতার সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। সর্বস্তরের করদাতাদের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অংশগ্রহণ এবং কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়।

চেম্বার সভাপতি উল্লেখ করেন, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর নির্ধারণ করা আছে। তবে বিশ্বব্যাপী করোনার উদ্ভূত পরিস্থিতি এবং আমাদের অর্থনীতিতে এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের কারণে অনেক করদাতার পক্ষে এই নির্ধারিত সময়ে মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব হবে না বলে মনে হয়।

এ প্রেক্ষাপটে, অধিক রাজস্ব আদায়ের পাশাপাশি দেশে করবান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে ২০২১-২০২২ সালের কর বর্ষের ব্যক্তি শ্রেণি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করতে এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান চিটাগাং চেম্বার সভাপতি।

/জিএম/এফএ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের