শিল্প মন্ত্রণালয়ের চার ক্রয় প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:১৮

শিল্প মন্ত্রণালয়ের চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী সভা শেষে সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড কিনবে। এর জন্য মোট ব্যয় হবে ২১৫ কোটি ৪৪ লাখ ৩৮ হাজার টাকা। এরমধ্যে মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (লোকাল এজেন্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ইনপুট, ঢাকা) থেকে ১০ হাজার মেট্রিক টন এবং মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই (লোকাল এজেন্ট মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা) থেকে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কেনা হবে।

এ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশের বেশি) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২৪৮ কোটি ১০ লাখ ৫৬ হাজার ৪১৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এ সার আমদানি করা হবে।

বিসিআইসির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশের বেশি) ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার ২৫০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ৯১৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়। কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এ সার আমদানি করা হবে।

একইভাবে পৃথকভাবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিকটন (১০ শতাংশের বেশি) বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ২৪৮ কোটি ১০ লাখ ৫৬ হাজার ৪১৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়। সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এ সার আমদানি করা হবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন ওবায়দুর রহমান 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী