ই-কমার্সে ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে কাজ করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২০:২৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২১:১৯

ই-কমার্সকে শৃঙ্খলায় আনতে বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ই-কমার্সের লেনদেন নিয়ন্ত্রণেও কাজ হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানিয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফস্টার করপোরেশন লিমিটেড-এ আটকে থাকা কিউকম ডটকমের গ্রাহকদের অর্থ ফেরত প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও  সেল) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এএইচএম সফিকুজ্জামান, ই-কমার্সের প্রেসিডেন্ট শমী কায়সারসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, যেসব ভোক্তা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানে অর্ডার করে এখনও পণ্য বা টাকা ফেরত পাননি, তাদের টাকা কীভাবে দ্রুত ফেরত দেওয়া যায়, তা নিয়ে সরকার কাজ করছে। ই-কমার্স পরিচালনার জন্য অল্প সময়ের মধ্যে ইউনিক বিজিনেস আইডি চালু করা হবে।

বাণিজ্য সচিব আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য কিনে যারা পণ্য বুঝে পাননি তারা টাকা ফেরত পাবেন। যে টাকা পেমেন্ট গেওয়েতে রয়েছে সেটাও ফেরত দেওয়া হচ্ছে। যেসব বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সেগুলোর ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতোমধ্যে ই-কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু করেছে। ই-কমার্সকে একটি আস্থার জায়গায় নিয়ে আসতে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

উল্লেখ্য, ফস্টার করেপোরেশন লিমিটেড-এ আটকে থাকা কিউকম ডটকমের অর্ডার প্রদানকারী গ্রাহকদের মধ্য থেকে আজ ২০টি অর্ডারের মোট ৪০ লাখ দুই হাজার ৪১৩ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠানের প্রাথমিকভাবে প্রাপ্ত ৬,৭২১টি অর্ডারের মোট ৫৯ কোটি ৫ লাখ ১০ হাজার ৩৪৭ টাকাও ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার
রিহ্যাব নেতাদের ঋণখেলাপি ও কর-ভ্যাটের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন