নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়েছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব কর্মকর্তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হয়েছে।

এনবিআরের বোর্ড প্রশাসন থেকে প্রতিটি দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসাবে গত ২৫ জানুয়ারি এনবিআরের সব কর্মকর্তা-কর্মচারীর কাছে নির্ধারিত ফরমে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব জরুরি ভিত্তিতে স্ব স্ব বিভাগের বোর্ড প্রশাসনের দফতরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

বোর্ড প্রশাসন থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর আওতাভুক্ত মন্ত্রণালয়, দফতর বা অধীনস্থ সংস্থায় কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, ওই সম্পদ বিবরণীর ডেটাবেজ তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ১১, ১২ এবং ১৩ বিধি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসন বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এনবিআরের করযোগ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এমনিতেই প্রতি বছর আয়কর বিবরণী জমা দেন। সেখানেও সম্পদের সব তথ্য থাকে।

বর্তমানে এনবিআর ও এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে অনুমোদিত জনবলের পদসংখ্যা ২২ হাজার ১২৩। এর মধ্যে কর্মরত জনবলের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার।

যদিও সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর পরপর ডিসেম্বরে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব দেওয়ার বিধান রয়েছে।  বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে ২০২১ সালের ২৪ জুন কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী