পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পাবেন গ্রাহকরা: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

ডিজিটাল কমার্স ব্যবসায় পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো নিষ্পত্তি শেষে আটকে থাকা টাকা ফেরত দেওয়া হবে।’

রবিবার (৬  ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আয়োজিত ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ই-কমার্স সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। যেসব লেনদেনের ক্ষেত্রে আইনি জটিলতা আছে, সেগুলো নিষ্পত্তি শেষে সেই টাকা ফেরত দেওয়া হবে। কিউকমের ৩৯৭ কোটি টাকার মধ্যে ৬০ কোটি টাকা আমরা বের করেছি এবং ১৫ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে টাকা ফেরত দেওয়ার প্রসিডিউরে কিছু সমস্যা আছে, সেগুলো ঠিক করে আমরা দিয়ে দেবো। এটা একটা কোম্পানি। আরও বিভিন্ন কোম্পানি আছে।’

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, ‘কোভিডের মাঝে প্রচুর ডিজিটাল উদ্যোক্তা ও বায়ার তৈরি হয়েছে। তাদের সুরক্ষা দিতে আমরা কাজ করছি। ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যে ট্রেন্ড তৈরি হয়েছে, সেখান থেকে সঠিক উদ্যোক্তাদের তুলে আনতে চাই।’

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম