পোশাকের ইমেজ সংকট কেটে গেছে: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ২২:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২২:১২

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেছেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বিদেশে বাংলাদেশের পোশাক খাতের যে ইমেজ সংকট সৃষ্টি হয়েছিল তা এখন আর নেই। ইমেজ সংকট কেটে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আমাদের পণ্য বিক্রি ১০ শতাংশ বেড়েছে। এ থেকে সহজেই বোঝা যায় ইউরোপে আমাদের দেশের তৈরি পোশাক বিক্রি বেড়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সভাকক্ষে ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের আলোকে তৈরি পোশাক খাতের নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকারের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠান একর্ড-অ্যালায়েন্সের তত্ত্বাবধানে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা বাড়াতে প্রতিটি কারখানাকে গড়ে অতিরিক্ত ৫ কোটি ব্যয় করতে হয়েছে। ফলে ফ্যাক্টরির উন্নতির পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা বাড়লেও তৈরি পোশাক শিল্পে ব্যবসার পরিচালন ব্যয় অনেকাংশেই বেড়েছে। এজন্য বাংলাদেশের তৈরি পোশাকের প্রকৃত মূল্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তিনি আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও শ্রম অধিকার উন্নতকরণ আমরা কারও চাপে পড়ে করছি না। আমরা নিজেদের তাগিদেই করছি। শ্রমিক ও উদ্যোক্তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, বিনিয়োগের সুরক্ষা, ৫০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখেই আমরা কাজগুলো করছি।

আমরা নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির পাশাপাশি পরিবেশবান্ধব গ্রিন শিল্পও গড়ে তুলছি। এ পর্যন্ত ২০টি কারখানা গ্রিন হয়েছে। আরও ১০০টি কারখানা গ্রিন হওয়ার অপেক্ষায় আছে বলেও জানান মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত অ্যাকর্ড ও অ্যালায়েন্স মেয়াদ রয়েছে। তারা পোশাক খাতের অগ্রগতিতে কিছু শর্ত দিয়েছে। আমরাও আশা করি এর আগেই তাদের শর্ত পূরণে সমর্থ হবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি  ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ)  মোহাম্মদ নাছির ও বিজিএমইএ’র পরিচালকরা এবং বিকেএমইএ’র ২য় সহ-সভাপতি মনসুর আহমেদ প্রমুখ।

/জিএম/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের