তেলের মিলে তদারকি করবে যৌথ মনিটরিং টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৮:৩০ আপডেট : ০৯ মার্চ ২০২২, ২১:৪২

মিল গেটে সরেজমিন সাপ্লাই, ডেলিভারি, আমদানি ইত্যাদি বিষয়ে পাঠানো তথ্য যাচাই করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টিমের সঙ্গে অন্যান্য সংস্থার যৌথ টিম সদস্যরা।

বুধবার (৯ মার্চ ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক  এ.এইচ.এম. সফিকুজ্জামান।

সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে—সাপ্লাই অর্ডারের (এসও) মধ্যে তেলের দাম উল্লেখ থাকতে হবে, আগের যে এসও সরবরাহ করা হয়েছে তার ডেলিভারি ২৪ মার্চের মধ্যে দিতে হবে।

পাশাপাশি তেল দেশের বাইরে যাচ্ছে কিনা তা বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে বলবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সভায় অধিদফতরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদসহ তেল ব্যবসায়ী, মিল মালিকের প্রতিনিধি ও ডিলাররা উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা