এককোটি পরিবার ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য পাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২২, ১৮:২৭আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:৩৩

আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ধাপে সারা দেশে সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য কেনা যাবে।  ৩ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে সাশ্রয়ীমূল্যে ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য কিনতে পারবেন।

শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপকারভোগী নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনা করা হয়েছে। পণ্য বিক্রির ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মানবিক কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেছেন, বিশেষ এ কার্ডের মাধ্যমে একসঙ্গে পণ্য কিনতে পারবেন ঢাকা ও বরিশাল সিটি ছাড়া সারা দেশের ৮৭ লাখ ১০ হাজার মানুষ। ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল সিটি করপোরেশন ফ্যামিলি কার্ডের আওতার বাইরে থাকবে। ঢাকার দুই সিটির ১২ লাখ এবং বরিশালের ৯০ হাজার উপকারভোগী পরিবারকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, ‘দেশের মোট এককোটি পরিবারকে সাশ্রয়ীমূল্যে পণ্য দেওয়া হবে। করোনাকালে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নগদ সহায়তা দিতে যে তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্য থেকে ৩০ লাখ পরিবার এ বিশেষ কার্ড পাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগীর তালিকা করা হয়েছে। এছাড়া ঢাকার দুই সিটির ১২ লাখ ও বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার পরিবার টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারবে।’

টিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথমপর্বে এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে দুই লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা দরে), দুই কেজি মসুর ডাল (৬৫ টাকা দরে)। দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে এসব পণ্যের সঙ্গে আরও দুই কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা) যুক্ত হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বলেন, ‘৮ মার্চ থেকে সংশ্লিষ্ট জেলাগুলোতে পণ্য পাঠানো শুরু হয়েছে এবং প্রতিটি জেলায় টিসিবির পণ্য পর্যাপ্ত পরিমাণে পৌঁছে গেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি জেলায় খাদ্য অধিদফতর, বিএডিসি ও নির্ধারিত গুদামে টিসিবির পণ্য গ্রহণ ও প্যাকিং চলছে। আগামী ২০ মার্চ থেকে পণ্য বিক্রির জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার, তা প্রায় শেষ।’

তিনি আরও বলেন, ‘টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিক্রির লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক বা সমপর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ করেছে। কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়নও করা হয়েছে। কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কমিটি স্থানীয় প্রশাসন থেকে গঠন করেছে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম