পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৬:৫৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫৯

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস দেওয়া শুরু করেছেন কারাখানা মালিকরা। বোনাসের পাশাপাশি কিছু প্রতিষ্ঠান বেতনও দিচ্ছেন শ্রমিকদের। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ী বলছেন, বৃহস্পতিবার থেকে কিছু কারখানায় বোনাস ও বেতন দেওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বোনাসের পাশাপাশি ন্যূনতম এপ্রিলের প্রথম ১৫ দিনের বেতন দেবে। শ্রমিক নেতাদের দাবি ছিল ২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধ করার।

এ প্রসঙ্গে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, গত বছরের মতো এবারও যাতে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে কারখানাগুলোতে বেতন ও বোনাস দেওয়া শুরু হয়েছে। ঈদের ছুটির আগেই সবাই বেতন-বোনাস পেয়ে যাবেন।

জানা গেছে, দেশে বর্তমানে চার হাজার রফতানিমুখী কারখানা রয়েছে। এরই মধ্যে ৪০-৫০টি পোশাক কারখানার শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আরও ১০০-১৫০ কারখানায় বেতন-বোনাস দেওয়া হবে।

প্রায় চার হাজার পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৭৩৫টি তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য।

এদিকে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম  বলেন, ইতোমধ্যে আমরা শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া শুরু করেছি। তারা যাতে আগে-পরে করে বাড়ি যেতে পারে সেভাবে ছুটি দেওয়ার কথাও চিন্তা করছি। তিনি উল্লেখ করেন, ঈদের আনন্দ আমাদের সবার। সবাই যাতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, আজ থেকে আমাদের কিছু কারখানায় বোনাস দেওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহে বাকি সবাইকে বেতন ও বোনাস দেওয়া হবে।

এদিকে, ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন শ্রমিক নেতারা। তারা ২০ রোজার মধ্যে বোনাস ও ঈদের ছুটির আগে অর্থাৎ ২৮ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি