ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন এটিএম সেবা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১৬:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:১২

আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে গ্রাহকদের নিরবচ্ছিন্ন এটিএম সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পয়েন্ট অব সেলস বা পস, মোবাইল ব্যাংকিং, অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতেও সার্বক্ষণিক সেবা চালু রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে পাঠানো এক সার্কুলারে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

সাধারণভাবে প্রতিবছর ঈদের আগে এটিএম বুথে টাকা রাখার বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক বছরগুলোতে কার্ডভিত্তিক লেনদেন ব্যাপক বৃদ্ধির ফলে এসব ক্ষেত্রে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথে কোনও ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে তা সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রতিটা বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করা, এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটিএম বুথের মতো পয়েন্ট অব সেলস বা পসেও সার্বক্ষণিক সেবা দিতে হবে। একইসঙ্গে জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে।

সার্কুলারে  আরও  বলা হয়েছে, অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট' এবং অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা (টু এফএ) ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে পরিচালিত মোবাইল ব্যাংকিংয়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, লেনদেনের ক্ষেত্রে কোনও অবস্থায় গ্রাহক যেন হয়রানির শিকার না হন, সে ব্যবস্থা নিতে এবং সার্বক্ষণিক ব্যাংকের হেল্পলাইন সহায়তা চালু রাখতে হবে। ছুটির মধ্যে এসব ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ঝুঁকি মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে,  যেকোনও অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস  অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।  ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের সেবার ক্ষেত্রে বলা হয়েছে— গ্রাহকদের সতর্কতা অবলম্বনে গণমাধ্যমে প্রচার চালাতে হবে, গ্রাহককে প্রতারিত করা যাবে না এবং সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা দিতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের