১৩ হাজার লিটার মজুত তেল উদ্ধার, আগের দামে বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৮:৩৫ আপডেট : ১১ মে ২০২২, ১৮:৩৫

গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতে রাখা ১২ হাজার ৮২২ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার কর্মকর্তারা।

বুধবার (১১ মে) এই অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং মো. শরিফুল ইসলাম।

অভিযানে থাকা কর্মকর্তারা জানান, গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযানকালে টঙ্গী বাজারের মেসার্স তাহের অ্যান্ড সন্স থেকে পুরনো রেটের ৬ হাজার ৭৩২ লিটারের খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতান থেকে পুরনো দরের ৫ হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগের দামে— ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন প্রতি কেজি ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিষ্ঠান ২টিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে ঢাকার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে আগের দামের বোতলজাত সয়াবিন তেল বিক্রি না করে মজুত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রির অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে টিটু অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে এই তেল পুরনো দামে বিক্রি করা হয়। ২টি প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আব্দুল জব্বার মণ্ডল জানান, আজকের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  অবৈধভাবে মজুতে রাখা ১২ হাজার ৮২২ লিটার ভোজ্যতেল আগ্রহী ক্রেতাদের মাঝে পুরনো দামে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বশেষ খবর
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করছেন রাজপাল
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি