কিছুটা বাড়লো টাকার মান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৬:২০ আপডেট : ১৪ জুন ২০২২, ১৬:২০

ডলারের বিপরীতে টাকার মান সামান্য বেড়েছে। মঙ্গলবার (১৪ জুন) আন্তব্যাংকে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ ৫০ পয়সা বাড়ানোর পরদিনই ডলারের মূল্য ১৩ পয়সা কমানো হয়েছে।

আগের দিন সোমবার (১৩ জুন) যা ছিল ৯২ টাকা ৫০ পয়সা।

অবশ্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ টাকা থেকে ৯৮ টাকা নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৪ টাকার বেশি দরে।

এর আগে প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এরপর থেকে নিয়মিত বাড়ছে ডলারের দাম।

এর আগে ৭ জুন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে এক ডলারের বিপরীতে ৯২ টাকা নিয়েছে। আগের দিন ৬ জুন ছিল ৯১ টাকা ৯৫ পয়সা।

এর আগে গত ৫ জুন ছিল ৯১ টাকা ৫০ পয়সা, ৪ জুন ৮৯ টাকা ৯০ পয়সা। গত ৩১ মে ছিল ৮৯ টাকা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্ধ কারখানা চালুতে ১৮ দিনে ঋণ ছাড় ৪৫০ কোটি টাকা
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বশেষ খবর
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
বোমা হামলার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করলো ইসরায়েলি ফ্লাইট
বোমা হামলার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করলো ইসরায়েলি ফ্লাইট
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের