বন্ড মার্কেট শক্তিশালী করতে উদ্যোগ নেবে এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ২১:০১আপডেট : ১৯ জুন ২০২২, ২১:০১

উন্নত বিশ্বের মতো বাংলাদেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে উদ্যোগ নেবে এফবিসিসিআই। রবিবার (১৯ জুন) এফবিসিসিআই’র কার্যালয়ে অনুষ্ঠিত পুঁজিবাজার ও বন্ড-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ কথা বলেন কমিটির ডিরেক্টর-ইন-চার্জ মো. আমজাদ হুসেইন।

তিনি বলেন, ‘দেশে শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদে অর্থায়নের ভালো কোনও সুযোগ নেই। তাই বন্ড মার্কেটের প্রসার হলে বিনিয়োগ উৎসাহিত হবে। কর্মসংস্থান বাড়বে। অভ্যন্তরীণ শিল্প বিকশিত হলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।’ এছাড়া পুঁজিবাজারে বড় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

বন্ড মার্কেট উন্নয়নের তাগিদ দিয়ে আমজাদ হুসেইন বলেন, ‘বন্ড বাজারের উন্নতি হলে পুঁজিবাজার এবং ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমে যাবে। দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহে বৈচিত্র্য বাড়বে।’

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সহ-সভাপতি আমিন হেলালী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে পরের ধাপে নিয়ে যেতে পরিকল্পিত কর্ম-কৌশলের বিকল্প নেই।’ পুঁজিবাজারকে আরও বিকশিত করতে এ সম্পর্কিত তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান তিনি।

স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে জেলা চেম্বারের মাধ্যমে তৃণমূলের উদ্যোক্তা ও সম্ভাব্য বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান কমিটির চেয়ারম্যান শাকিল রিজভি।

বৈঠকে করপোরেট বন্ড চালু, লেনদেনের খরচ কমানো, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো, মিউচুয়াল ফান্ডের সংখ্যা বাড়ানোর ব্যাপারে জোর দেন কমিটির সদস্যরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন— এফবিসিসিআইর পরিচালক এমজিআর নাসির মজুমদার, হাফেজ হারুন, প্রীতি চক্রবর্তী, নিজাম উদ্দিন, কমিটির কো-চেয়ারম্যান শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও, সাজেদুল ইসলাম, সাইফুদ্দিন, মজিবুল ইসলাম, ফারজানা চৌধুরীসহ সদস্যরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী