ব্যাংক হিসাব খুলতে দূতাবাসের সত্যায়ন লাগবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৯:০৮আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:০৮

বিদেশে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়াই প্রবাসীরা দেশে ব্যাংক হিসাব খুলতে পারবেন। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ  ইউনিট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়,  বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে যাচিত দলিলাদি বিদেশে বাংলাদেশ দূতাবাস হতে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কোনও নির্দেশনায় উল্লেখ নেই।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও ইলেকট্রোনিক পাসপোর্ট (ই পাসপোর্ট) নির্দিষ্ট যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যু করা হয়। ফলে বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক যাচিত দলিলাদি সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের আবশ্যকতা নেই।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী