জিয়াউল হাসান সিদ্দিকী আবারও সোনালী ব্যাংকের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ২০:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২২, ২০:৪৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে আবারও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২১ আগস্ট) তাকে পুনর্নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্মারক জারি করে।

এতে বলা হয়, ‘জিয়াউল হাসান সিদ্দিকীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে আরও তিন বছর মেয়াদে পুনরায় নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।’

এর আগে ২০১৯ সালে প্রথমবার তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। অর্থাৎ তিনি এবারসহ টানা দ্বিতীয়বার একই পদে নিয়োগ পেলেন। জিয়াউল হাসান সিদ্দিকী গত ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
৪১ বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পাচ্ছেন কুষ্টিয়ার হরেন্দ্রনাথ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম