খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৬, ২২:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ২২:১০

রাজধানীর খিলগাঁও‌য়ে শাহানুর রহমান (৪৪) নামের এক ব‌্যাংক কর্মকর্তার ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯-সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহানুর রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের গ্রামের আব্দুর রহমানের ছেলে। 
তিনি সোনালী ব্যাংক মতিঝিল শাখার অফিসার পদে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ বলেন, খবর পেয়ে ওই ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, মানসিক ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেছেন শাহানুর। অন্য কোনও কারণ রয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, দুই মাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় শাহানুরের। ব্যাংকে তার ব্যক্তিগত কিছু লোন ছিলো। এ সকল বিষয় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ছিলেন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুই জন কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: জানা গেলো নেপথ্যের কারণ
সর্বশেষ খবর
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার