কিস্তিতেও পরিশোধ করা যাবে রফতানি তহবিলের ঋণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫

রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ কিস্তিতেও পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে তিনটি কিস্তিতে পুরো ঋণের দায় পরিশোধ করা যাবে। এতদিন একবারে ঋণের সব অর্থ পরিশোধ করতে হতো।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রফতানিকারক ব্যবসায়ীরা বলছেন, এতদিন ইডিএফ ঋণের দায় একবারে পরিশোধ করতে হতো। এতে সমস্যায় পড়তে হতো রফতানিকারকদের। কারণ, অনেক সময় রফতানি আয় একসঙ্গে পাওয়া যায় না, আংশিক আসে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনায় রফতানি আয় পাওয়ার পরেই রফতানিকারকরা আংশিকভাবে কিস্তিতে ইডিএফ এর দায় পরিশোধ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবেন রফতানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দু’বার আংশিক পরিশোধ করা যাবে। অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে। অর্থাৎ তিনটি কিস্তিতে ঋণের পুরো দায় পরিশোধ করতে পারবে। 

বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রফতানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন, তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন সাপেক্ষে এই সময় আরও ৯০ দিন পর্যন্ত বাড়ানো যায়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্ধ কারখানা চালুতে ১৮ দিনে ঋণ ছাড় ৪৫০ কোটি টাকা
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন