এলজিইডি’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৬:৫১আপডেট : ২০ মে ২০২৪, ১৬:৫১

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

সোমবার (২০ মে) দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপ-পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। গত ১৪ মে প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের এই কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়, সম্পদের বিষয়ে দুদকে দাখিল করা বিবরণীতে কামরুন নাহার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দুদকে জমা দেন। ওই সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনসহ সর্বমোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখা সত্ত্বেও তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম