সবসময় চশমা পরেন? তবে লেখাটি পড়তে ভুলবেন না

জীবনযাপন ডেস্ক
২০ মে ২০২৪, ১৬:৫০আপডেট : ২০ মে ২০২৪, ১৬:৫১

আমাদের অনেককেই সারাদিনের জন্য চশমা পরে থাকতে হয়। বিষয়টা বেশ চ্যালেঞ্জিং সন্দেহ নেই। হুট করে চশমা ভেঙে যাওয়া, চশমা কোথাও রেখে খুঁজে না পাওয়া, ঘনঘন ফ্রেম নষ্ট হয়ে যাওয়া, লেন্সে স্ক্র্যাচ পড়ে ঝাপসা দেখার মতো সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় প্রায় সময়েই। যারা চশমা পরেন, তারা বিড়ম্বনা এড়াতে চাইলে কিছু টিপস মেনে চলবেন অবশ্যই। 

চশমার যত্নে যা করবেন 

  • চশমা খুলে কোথাও রাখতে হলে অবশ্যই নির্দিষ্ট বক্সে রাখবেন। বক্সটি শক্তপোক্ত হওয়া বাঞ্ছনীয়।
  • প্রতিদিনএকবার চশমা পরিষ্কার করুন। হালকা গরম পানি এবং নরম কোনও সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। পানি ঝরে গেলে চশমা মোছার জন্য যে নরম কাপড়টি দেওয়া হয়েছে, তা দিয়ে লেন্স মুছে নিন।

যেগুলো করা যাবে না

  • শুকনো থাকা অবস্থায় লেন্স মুছবেন না। উপরে থাকা ধুলাবালিতে ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যাবে। 
  • টিস্যু, পেপার টাওয়েল বা কাগজের ন্যাপকিন দিয়ে কখনও লেন্স মুছবেন না। এগুলোর বদলে চশমার সঙ্গে দেওয়া মাইক্রো ফাইবার কাপড় দিয়ে মুছুন। 
  • অ্যামোনিয়া, ব্লিচ, ভিনেগার বা উইন্ডো ক্লিনার ব্যবহার করবেন না লেন্স পরিষ্কার করতে।লেন্স এবং তাদের আবরণের ক্ষতি করতে পারে এগুলো। 
  • পার্স, পকেটে বা ব্যাগে অরক্ষিত অবস্থায় চশমা রাখবেন না।
  • চশমা তুলে মাথার উপর রাখবেন না। এমনটা কয়েকবার করলেই চশমা ঢিলে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 

জেনে নিন

  • যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তারা অবশ্যই বাড়তি কয়েক সেট চশমা রাখবেন। অফিসের ব্যাগে, ভ্রমণে গেলে ভ্রমণের ব্যাগে স্পেয়ার চশমা রাখবেন।
  • সবসময় পরতে হলে শক্ত ফ্রেমের চশমা নিন। এতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সহজে ভেঙে যাবে না। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম