গম ও ভুট্টা চাষ বাড়াতে ঋণ দেওয়া সংক্রান্ত চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮

দেশের খাদ্যের চাহিদা পূরণে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় ঋণ বিতরণ ও পুনঃঅর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংকগুলো রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করে।

অংশগ্রহণ চুক্তিতে স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপ-পরিচালক মার্জিয়া আক্তার ও যুগ্ম পরিচালক মো. হাসান চিশতী।

গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে এক হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেবে। অংশগ্রহণ চুক্তি সম্পাদনকারী ব্যাংকসমূহের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে এবং তফসিলি ব্যাংকসমূহ কৃষকদের মাঝে বিতরণ করবে। এছাড়া এ স্কিমের তহবিল গম ও ভুট্টা চাষের উপযোগী অঞ্চলসমূহে বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি