সেবার মান বাড়াতে বলছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৮:১৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৮:১৪

ব্যাংকগুলো গ্রাহকদের যেসব সেবা দিচ্ছে— তা জনগণকে জানাতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না পেলে করণীয় কী, এ বিষয়ে কর্মকর্তাদের সিটিজেন চার্টার প্রস্তুত ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহি বাড়ানোর পাশাপাশি তা নিশ্চিত করতে বলা হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংকের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সিটিজেন চার্টার তৈরি করতে হয়। এ ছাড়া সেবা সংক্রান্ত তথ্য সহজ করা, সেবা কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব বাড়ানো এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি বাড়ানো নিশ্চিত করার লক্ষ্যে সিটিজেন চার্টার বাস্তবায়ন করা দরকার। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংককে সিটিজেন চার্টার তৈরিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।

এতে আরও বলা হয়, ব্যাংকের যাবতীয় সেবার শ্রেণিভিত্তিক তালিকা, সেবা পাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ও দলিলাদি, দলিলাদির প্রস্তুত প্রক্রিয়া, প্রতিটি সেবা দেওয়ার ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেবা প্রদানের ফি এবং নাগরিক সেবা না পেলে করণীয় উল্লেখ করে সিটিজেনস চার্টার প্রস্তুত করতে হবে। পাশাপাশি তা হালনাগাদ করতে হবে। এরপর ব্যাংকের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করতে হবে। এ ছাড়া প্রধান কার্যালয় ও শাখাগুলোতে দেখাতে হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়, সিটিজেন চার্টার সংক্রান্ত একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং একজন বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তাদের নাম, ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ওয়েবসাইটে প্রকাশ করতে  হবে। এ ছাড়া প্রতিটি ব্যাংকে ওয়েবসাইটে একটি বিজনেস চার্টার কর্নার বক্স বসাতে হবে। সিটিজেন চার্টার সংক্রান্ত সব তথ্য এই বক্সে আপলোড করতে হবে।

প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি পরিবীক্ষণ কমিটি ও একটি বিজনেস সেল গঠন করার বলা হয়েছে সার্কুলারে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সিটিজেন চার্টার বাস্তবায়নে সচেতন করতে বছরে সর্বনিম্ন চারটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া সিটিজেনস চার্টার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১ ব্যাংকগুলোর কার্যক্রম পরিদর্শন করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি