দায়-দেনা নিষ্পত্তির সুযোগ দেওয়ায় খুশি এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৯:৪৭আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৪৭

এফবিসিসিআই’র দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বস্ত্র শিল্প-বহির্ভূত অন্যান্য রুগ্ন শিল্পের প্রতিষ্ঠানগুলোকে এক্সিট সুবিধার আওতায় দায়দেনা নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, ৫০ লাখ টাকার বেশি মূল ঋণ রয়েছে, রুগ্নশিল্পের এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে।

নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে রুগ্নশিল্পে পরিণত হওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন ও জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্যে এফবিসিসিআই দীর্ঘদিন ধরেই এই নীতি সহায়তার দাবি জানিয়ে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত নন-টেক্সটাইল খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে এক্সিট সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক। এর ফলে রুগ্নশিল্প খাতের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অর্থনীতির স্বার্থে শিল্পবান্ধব এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভাপতি।

কেন্দ্রীয় ব্যাংকের এই নীতি সহায়তার ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো রুগ্নশিল্পগুলোর দায়-দেনা দ্রুত নিষ্পত্তি করতে পারবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের