চট্টগ্রাম আইনজীবী সমিতির যাবতীয় ফি দেওয়া যাবে সোনালী ব্যাংকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২০:১৮

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্যদের যাবতীয় ফি ও বার্ষিক চাঁদা  আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং সমিতির পক্ষে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন চুক্তিতে সই করেন।

এই চুক্তির ফলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের বার্ষিক বিভিন্ন চাঁদা ও যাবতীয় ফি পরিশোধ এবং ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

উল্লেখ্য, সোনালী ই-সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা যায় এবং সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে দিনরাত যেকোনও সময় ব্যাংকিং লেনদেন করা যায়। ফলে অনলাইনের  মাধ্যমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় পৌছাঁনো সম্ভব হচ্ছে। 

জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রামের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রামের  জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার  আতিকুর রহমান, ব্যাংকের অন্যান্য নির্বাহী, কর্মকর্তারা ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
৪১ বছরের আইনি লড়াই শেষে ক্ষতিপূরণ পাচ্ছেন কুষ্টিয়ার হরেন্দ্রনাথ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম