রুমায় ব্যাংক থেকে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা: সিআইডি

বান্দরবান প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৯ আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৯

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা থেকে কোনও অর্থ লুট করতে পারেনি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ডাকাতি করার পরও ব্যাংকের ভল্ট অক্ষত আছে। ভাঙতে না পারায় ভল্টের রাখা সব টাকাই রয়েছে। বুধবার (৩ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

সিআইডি কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, ‘সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় অবস্থান করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। অস্ত্রধারীরা হয়তো ব্যাংকের ভল্ট খুলতে ব্যর্থ হয়েছে। ঘটনার পরে ব্যাংকের ভল্ট খুলে টাকা গোনা হয়েছে। মঙ্গলবার অফিস শেষে  রাখা এক কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটাই রয়েছে।’

প্রশাসন ও স্থানীয়রা জানান, কেএনএফ সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে পাহারায় থাকা আনসার সদস্যদের কাছ থেকে দুটি এসএমজি (লাইট মেশিন গান) ও ৬০টি গুলি, ৮টি চীনা রাইফেল ও ৩২০টি গুলি এবং ৪টি শটগান ও ৩৫টি কার্তুজ নিয়ে গেছে।

এ সময় সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকেও সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। অভিযান চালানোর পরও  আজ সারাদিনে তার খোঁজ মেলেনি।

/এমএএ/
সম্পর্কিত
সাবেক সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট: অস্ত্রসহ গ্রেফতার ৫
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে