রফতানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাট বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:৪১

রফতানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাটকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে গত ২১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা পাটকে রফতানি পণ্য তালিকা থেকে বাদ দিয়েছে। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করেছে।

প্রসঙ্গত, রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী কাঁচা পাট শর্ত সাপেক্ষে রফতানি পণ্যের তালিকাভুক্ত ছিল। গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশ থেকে কাঁচা পাট রফতানি করা যেতো।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ২১ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৪ কোটি ডলারের কাঁচা পাট রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ২ কোটি ৪ লাখ ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে।

বাংলাদেশ থেকে প্রধানত ভারতে কাঁচা পাট রফতানি হয়। এর বাইরে পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এ পণ্য রফতানি হয়ে থাকে।

কাঁচা পাটের বাইরে বিভিন্ন ধরনের পাটপণ্যের অন্যতম রফতানিকারক দেশ বাংলাদেশ। বাংলাদেশি বহুমুখী পাটপণ্যের বিশেষ কদর রয়েছে বিভিন্ন দেশে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
পাটকলের সক্ষমতা বৃদ্ধিতে সাহায়তা করছে সরকার: মন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের