পাট পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাট নিয়ে সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে পাট অধিদফতর ও জেডিপিসি আয়োজিত ৪ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

এ সময় বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বৈচিত্র্যময় পাট মেলার আয়োজন করছি। কিছু দিন আগে বাণিজ্য মেলা সম্পন্ন হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারীরা খুশি এবং তারা প্রবৃদ্ধির আশা করছেন। সরকার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে।’

বিভাগীয় এবং জেলা পর্যায়ে আরও মেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পাটের দ্রব্য তৈরির উপকরণ নিয়ে যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে।’

রমজানে দ্রব্যমূল্য বাড়বে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি একটি ব্যবসায়িক সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই একত্রে কাজ করছে। তাই আশা করছি, রমজানে বাজারে পণ্যের মূল্য কোনোভাবেই বাড়বে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগি, ডিম ও মৌসুমি সবজির সরবরাহ সঠিকভাবে করা হবে।’

পাট অধিদফতরের পরিচালক (প্রশাসন) সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। 
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে পাট পণ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন। 

উল্লেখ্য, এবারের বহুমুখী পাটপণ্য মেলায় ৩৩টি স্টল রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের