এলএনজির সরবরাহে আগ্রহী ইতালির রাষ্ট্রীয় কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০০

ইতালির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইনি এসপিএ বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের টেকসই জ্বালানি ব্যবস্থায় অবদান রাখতে অনুসন্ধান, এলএনজি, বায়ো এবং ট্রেডিশনাল পরিশোধন কার্যকলাপ, বায়ু, জলবায়ু সংরক্ষণ, হাইড্রোজেন ও নব প্রযুক্তির বিষয়ে কাজ করতে আগ্রহী।  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বুধবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা। এ সময় তিনি তার দেশের এসব আগ্রহের কথা জানান। তিনি একটি নন বাইডিং এগ্রিমেন্টের আওতায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।  

রাষ্ট্রদূত জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন। এসময়  নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রোকার্বন প্রোডাকশন, এলএনজি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী আলোচনাকালে বলেন, ‘হাইড্রোজেন ফুয়েল ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা যেতে পারে। একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় কর্মকর্তা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে উভয় দেশ উপকৃত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক হতে পারে। উভয় পক্ষ মিলে সহযোগিতার ক্ষেত্র নির্ণয় করা যেতে পারে।

এ সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের