পোশাক খাতের উন্নয়নে ১১ মিলিয়ন ডলার দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ২১:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২১:২১

দেশের পোশাক শিল্প খাত ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কাজে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার দেবে এডিবি। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই পোশাক উৎপাদন, সম্প্রসারণ এবং স্থানীয় টেক্সটাইল উৎপাদন সম্প্রসারণের জন্য শক্তি সাশ্রয়ী স্পিনিং মেশিনারি কেনায় পাশে থাকবে এডিবি। কারণ, সামগ্রিক রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশের যোগানদাতা হচ্ছে  তৈরি পোশাকশিল্প।

এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট (প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) অশোক লাভাসা বলেন, ‘তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকাশক্তি। যা দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এডিবির ঋণের মাধ্যমে পোশাক খাতে আধুনিক স্পিনিং সরঞ্জাম ব্যবহারে সুতা উৎপাদনের ক্ষমতা বাড়বে। আমদানিকৃত সুতার ওপর নির্ভরতা কমাবে। শিল্পের দক্ষতা, স্থায়িত্ব এবং শক্তির দক্ষতা বৃদ্ধি করবে। পোশাক খাতে অবদান রাখতে দুই দশক পরে অর্থায়ন করছে এডিবি।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী