জুনিয়র চেম্বার ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হলেন রাসেল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২২, ২০:১৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২০:৪৪

রাসেল আহমেদকে লোকাল প্রেসিডেন্ট করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের ‘পরিচালনা কমিটি-২০২৩’ ঘোষণা করা হয়েছে। রাসেল আহমেদ বিদায়ী প্রেসিডেন্ট মো. ফজলে মুনিমের স্থলাভিষিক্ত হলেন।

সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন— আইপিএলপি মো. ফজলে মুনিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাবিলা শারমিন, ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান খান, সেক্রেটারি জেনারেল আতেফ আমের সৌমিক, ট্রেজারার মারুফা জাহান, জেনারেল লিগ্যাল কাউন্সিল আহসানুল হক আদনান, ডিরেক্টর হিসেবে আছেন আলী আব্দুল্লাহ, মো. শাহরুখ শাহীদ, গাজী সানি ইসনাইন, আবু বকর সিদ্দিক ইউশা এবং চ্যাপ্টার অ্যাডভাইসার আব্দুল্লাহ আল আমীন (এফসিএ)।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল আহমেদ বলেন, ‘আসন্ন বছরে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেসিআই ঢাকা হেরিটেজ বিশেষ ভূমিকা রাখবে।’

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২৪টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৩০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে, যার মধ্যে জেসিআই ঢাকা হেরিটেজ বৃহত্তম।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ