বিদেশ থেকে ডলার আনা সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৯

বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (‘ফরম-সি’ নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স পাঠানোর জন্য এসব ফরম পূরণ বা ঘোষণা দিতে হয় না। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো  নির্দেশনায় বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থায় ‘অ্যাপ’ ভিত্তিতে রেমিট্যান্স আনতে অনলাইনে ঘোষণা দিয়ে লেনদেন করা যাবে। পরে ইলেকট্রনিকভাবে ঘোষণার প্রিন্ট করা ফরম ৩০ দিনের মধ্যে গ্রাহকের সই নিলেই হবে।

অবশ্য এত দিন ফরম পূরণ করে সরাসরি জমা দেওয়ার পর বৈদেশিক মুদ্রা আনতে হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ না এসে যদি ওই আয় অন্য কোনও ব্যাংক হিসাবে  আসে, তাহলে ব্যাংক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমের মাধ্যমে গ্রাহকের ব্যাংককে স্থানান্তর করতে পারবে। 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অনলাইন ব্যবস্থায় ‘ফরম-সি’ গ্রহণের সিদ্ধান্ত মাইলফলক হিসেবে কাজ করবে। এ ব্যবস্থার ফলে সেবাখাতের আয় অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই আয় করা বৈদেশিক মুদ্রা গ্রাহক তার হিসাবে সহজে আনতে ও জমা করতে পারবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের