একসঙ্গে বেশি পণ্য কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:৫৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:৫৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র রমজান মাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। পণ্য সংকটের কোনও সম্ভাবনা নেই। একসঙ্গে বেশি পণ্য কেনার প্রয়োজন নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকায় রফতানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ‘১৫ মার্চ বিশ্বভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোক্তা সাধারণ নিজ দায়িত্বে একসঙ্গে বেশি বা একমাসের পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের ওপর কোনও চাপ পরবে না। কৃত্রিম উপায়ে কোনও পণ্যের সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বাজারে নজরদারি এবং মনিটরিং জোরদার করা হয়েছে। এক্ষেত্রে দেশের প্রচার মাধ্যমও  দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। আমরা সম্মিলিতভাবে কাজ করলে ভোক্তার অধিকার রক্ষা করা সহজ হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং ডলারের উচ্চমূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি। সে কারণে আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। দেশের নিম্নআয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার দেশের এককোটি পরিবারকে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। ভোক্তা সাধারণ সংযমী হলে কোনও ব্যবসায়ী বেশি লাভের সুযোগ নিতে পারবে না।’

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ভোক্তাকে পণ্য বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে, রশিদ না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ সকালে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি উপস্থিত থাকবেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
শাওয়াল মাসের ৬ রোজায় পূর্ণ বছর রোজার সওয়াব
রমজানে ইতিকাফ: সওয়াবের অনন্য উৎস
সফর অবস্থায় কি রোজা রাখা আবশ্যক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের