আলু রফতানিতে নগদ সহায়তা মিলবে ইপিবির সনদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৯:৩৩আপডেট : ১১ মে ২০২৩, ১৯:৩৩

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রত্যয়ন সনদপত্র থাকলেই আলু রফতানি খাতে নগদ সহায়তা দেওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন আলু রফতানিতে নগদ সহায়তার জন্য বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র লাগতো। কিন্তু আদালতে রিটের কারণে সৃষ্ট জটিলতা নিরসন ও সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

দেশে অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আলু রফতানি খাতে নগদ সহায়তা প্রদান অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিইএ) প্রত্যয়নপত্র দাখিল সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রফতানি উন্নয়ন ব্যুরোর প্রত্যয়ন সনদপত্র দাখিলের শর্ত বহাল থাকবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম