দু-এক দিনের মধ্যে চিনির দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ১৮:১২আপডেট : ১৬ মে ২০২৩, ১৮:১২

দু-এক দিনের মধ্যে চিনির দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও যারা বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দাম আর বাড়বে না। আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সব রকম ক্রাইটেরিয়া সম্পন্ন করে দাম নির্ধারণ করেছে। আমরা যে দাম ঠিক করেছি, তার চেয়েও বেশি দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে, সেটা আমরা জানি। ভোক্তা অধিকার ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, যাতে যারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

পেঁয়াজের দাম বাড়ছে, এই ক্ষেত্রে আমদানির কোনও পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, পেঁয়াজ আমদানিতে কোনও বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা আমদানির অনুমতি দেয়। তারা এত দিন ধরে সেটা বন্ধ রেখেছিল। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও বাধা নেই।

তিনি আরও বলেন, তারা (কৃষি মন্ত্রণালয়) চেয়েছিল যে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য দাম পান। গতকাল আমি শুনেছি, আজ বা কালকের মধ্যে যদি পেঁয়াজের দাম না কমে, তাহলে তারা পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেবে।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
বাংলাদেশ-ভারত বাণিজ্য জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
সর্বশেষ খবর
সস্তা ফ্লাইট দিবস আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ