১১০২ কোটি টাকার সার কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৫:৪৯আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:৪৯

সরকার এক হাজার ১০২ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো ও কানাডার প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এসব সার কেনার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সার কেনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয় থেকে সার কেনার আরও একটি প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবের আওতায় সৌদি আরবের সাবিক এগ্রি নিউট্রিয়ন্টস কোম্পানি থেকে ২২তম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকায় কেনা হবে।

সভায় কৃষি মন্ত্রণালয় থেকে সার কেনার চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এরমধ্যে একটি প্রস্তাব ছিল রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা'আদেন থেকে তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২২৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায় কেনা হবে।

কৃষি মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপিএসএ থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২৬ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর এ প্রতিষ্ঠান থেকে তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ২০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে চতুর্থ লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৫ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকায় কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১ হাজার ১০১ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৩৮০ টাকা ব্যয়ে ফসফরিক এসিড, ইউরিয়া সার, ডিএপি সার, টিএসপি এবং মিউরেট-অব-পটাশ সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই (স্থানীয় এজেন্ট মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট) থেকে ১০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড কেনার অনুমোদন দেওয়া হরেয়ছে। এতে খরচ হবে ৬০ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের জন্য এ ফসফরিক এসিড কেনা হবে।’

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের