ব্যাংকগুলোকে অগ্নিনির্বাপণ মহড়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৩, ১৯:০৬আপডেট : ২২ মে ২০২৩, ১৯:০৬

অগ্নি-দুর্ঘটনা রোধে দেশের ব্যাংকগুলোতে অগ্নিনির্বাপণ মহড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। অগ্নি-দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মানুষের মাধ্যমে ব্যবহার্য যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা পরীক্ষাসহ ভবন/দালানে কর্মরত সবার জন্য প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘একইসঙ্গে নিয়মিত বিরতিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত মহড়া আয়োজন করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে আইন, বিধিমালা ও কোডের প্রযোজ্য নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হলো।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি