ব্যাংকের পরিচালক পদে এক পরিবারের ৩ জনের বেশি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১৯:৩৯আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:৫৬

এত দিন এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক পদে চার জন রাখার সুযোগ ছিল। এটা কমিয়ে তিন জনে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর ১৫(১০) ধারা পরিপালনের বিষয়ে গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এবং এ তারিখ থেকে কার্যকর ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সালের ১৩ নম্বর আইন)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ২০১৮) এর ১৫(১০) ধারায় কোনও একক পরিবার থেকে চার জনের বেশি সদস্য একই সময় কোনও ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না মর্মে উল্লেখ ছিল। ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এ ধারা ১৫-এর উপধারা (১০) নিম্নরূপভাবে সংশোধন করা হয়েছে—আপাতত বলবৎ অন্য কোনও আইন অথবা কোনও ব্যাংক-কোম্পানির সংঘ বা স্মারক বা সংঘবিধিতে যা কিছুই থাকুক না কেন, কোনও একক পরিবার থেকে ৩  জনের বেশি সদস্য একই সময় কোনও ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।

এ অবস্থায় ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩-এর ধারা ১৫-এর উপধারা (১০)-এর উদ্দেশ্য পূরণকল্পে কোনও ব্যাংক-কোম্পানির পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য থেকে কোন পরিচালক এই পদ ত্যাগ করবেন, তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে এবং পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে—তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

স্বল্পতম সময়ের মধ্যে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিন জনে নামিয়ে এনে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিভিশন-২-কে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের