তৈরি পোশাকের কারণে প্রবৃদ্ধি ধরে রাখলো রফতানি খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০১

রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী হলেও তৈরি পোশাকের কারণে প্রবৃদ্ধি ধরে রাখলো রফতানি খাত। সদ্য বিদায়ী আগস্টে বিশ্ববাজারে বাংলাদেশে তৈরি পণ্য রফতানি করে আয় হয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৭ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ইপিবির প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে রফতানি আয় বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। যদিও লক্ষ্যমাত্রা ছিল ৪৮৭ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার।

ইপিবির তথ্যমতে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৬ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রফতানি করে আয় হয়েছিল ৪৬০ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে আগের মাসে জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রফতানি আয় করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী, সরকার এবার ৬২ বিলিয়ন ডলার বা ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিশ্ববাজারে রফতানি করবে। তাতে প্রবৃদ্ধি হবে ১১ দশমিক ৫৯ শতাংশ।

এর মধ্যে একক মাস হিসেবে জুলাই মাসে সরকারের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ বিলিয়ন বা ৪৪৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার পরিমাণ পণ্য। আর  রফতানি আয় হয়েছে ৪৫৯ কোটি ২০ লাখ ইউএস ডলার পণ্য। অর্থাৎ ওই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১১ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বেশি রফতানি আয় হয়েছিল। যা শতাংশের হিসেবে বেড়েছিল ২ দশমিক ৫০ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, জুলাই ও আগস্ট দুই মাস মিলে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি আয় বেশি হয়েছে। ওই দুই মাসে ৯৩৭ কোটি ৫১ লাখ ১০ হাজার মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৯৩৫ কোটি ১০ লাখ মার্কির ডলার সমপরিমাণ পণ্য।

২০২২ সালের একই সময়ের তুলনায় রফতানি আয় বেড়েছে ৭৮ কোটি ৩২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা শতাংশের হিসেবে বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে মোট ৮৫৯ কোটি ১৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ পণ্য বিশ্ব বাজারে রফতানি হয়েছিল।

খাতভিত্তিক রফতানি তথ্যে দেখা যায়, আগস্ট মাসে রফতানি আয় সবচেয়ে বেশি হয়েছে তৈরি পোশাক থেকে। এরপর যথাক্রমে শীর্ষে রয়েছে চামড়া খাত, পাট এবং কৃষি খাতের পণ্য।

ইপিবির হিসাবে  জুলাই ও আগস্ট এই দুই মাসে তৈরি পোশাক রফতানি হয়েছে ৭ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থ বছরে জুলাই-আগস্টে  তৈরি পোশাক রফতানি হয়েছে ৭.১১ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য বলছে, সদ্য বিদায়ী আগস্ট  মাসে ওভেন পোশাক রফতানি হয়েছে ১.৭৩ বিলিয়ন ডলার। যা প্রবৃদ্ধি ২.৬৭ শতাংশ। আর  নিট পোশাক রফতানি হয়েছে ২.৩২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১২.৩৩ শতাংশ।  আগস্ট মাসে মোট তৈরি পোশাক রফতানি হয়েছে ৪.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৭.৯৯ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী, গত  জুলাই ও আগস্ট ২০২৩-২৪ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৭.৮৮ বিলিয়ন ডলার। অর্জন হয়েছে ৭.৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১.৪৬ শতাংশ বেশি পোশাক রফতানি হয়েছে।

প্রসঙ্গত,  সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক রফতানি হয়েছে ৪৬.৯৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.২৭ মতাংশ।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের