লাখের নিচে নামলো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০

দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, সব চেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার নতুন দাম হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। এতদিন এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল এক লাখ ১ হাজার ২৪৩  টাকা (ভরি)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৭৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ৬৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম পুত ভরি ১০৫০ টাকা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দামে ধস, হতে পারে আরও দরপতন
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক