কর দেওয়ার বিষয়টিকে অনেকে বোঝা মনে করেন: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার বিষয়টিকে করদাতারা বোঝা মনে করেন। তারা মনে করেন, রাষ্ট্র অন্যায়ভাবে কর আদায় করছে, কিংবা অন্যায়ভাবে এটা চাপিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে এবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে আয়কর রিটার্ন দাখিলকারী এক কোটি হওয়া উচিত। সেখানে আমরা ৩০-৩৫ লাখে আছি। আমাদের দ্রুত এক কোটি রিটার্ন দাখিলে যেতে হবে।’

তিনি বলেন, ‘আয়কর আইন বাংলায় করতে অনেক স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেছি। এরপরও সমালোচনা আছে। আমরাও বেশকিছু জটিলতা পেয়েছি। ত্রুটি আছে, সমাধানও আছে। শুধুমাত্র বাজেটের সময় নয়, অন্যান্য সময়ও আইন সংশোধনের সুযোগ রয়েছে।’

রহমাতুল মুনিম বলেন, ‘আমরা করদাতাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আয়কর আদায় নয়, আহরণ করতে চাই। কর ভীতিকেও নজর দিতে হবে। আমরা করদাতাদের বিশ্বাস করাতে চাই, কিন্তু করদাতাদেরও সে বিশ্বাসের জায়গাটাকে রাখতে হবে। করদাতাকেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সবাইকে ধরে ধরে বাধ্য করা যাবে না।’

তিনি বলেন, ‘আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়াতে টিআরপি নিয়োগ করেছি। তারা আমাদের পক্ষে করদাতাদের সাহায্য করবে। আর আমরা কেন কর দেবো? সে জন্য মোটিভেশন করতে হবে। আপনি কর দেবেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নের সুফল পাচ্ছেন করের টাকায়। সেটি মানুষকে বোঝাতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর নীতি বিভাগের সদস্য ড. সামস উদ্দিন আহমেদ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী