ছয় মাসে পোশাক রফতানি বেড়েছে পৌনে ২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৩৭

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশের পণ্য রফতানি কমেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের ডিসেম্বরে রফতানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ০৬ শতাংশ। এ নিয়ে টানা তিন মাস কমলো দেশের রফতানি আয়। অবশ্য চলতি অর্থবছরের (২০২৩-২৪) ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বরে তৈরি পোশাক রফতানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রফতানি আয় আগের বছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, একই সময়ে পোশাক রফতানি  আগের বছরের (২০২২-২৩) তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে ২৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

ইপিবির প্রতিবেদনে বলা হয়েছে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে  রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৩৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দুই মাস তথা গত অক্টোবরে ও নভেম্বরে রফতানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৬৪ শতাংশ ও ৬ দশমিক ০৫ শতাংশ।

ইপিবির তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ২৭ হাজার ৫৪০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেশি।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কম।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৩ হাজার ৪৮০ দশমিক ১৯ মিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা ৬ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। এছাড়া ৯ হাজার ৯১১ দশমিক ১৫ মিলিয়ন ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে  কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৩৮ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬৯ দশমিক ৯১ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ দশমিক ৩৩ শতাংশ কম।

এছাড়া কৃষিপণ্যের রফতানি আয় ২ দশমিক ২৮ শতাংশ কমে ৫০৭ দশমিক ৯৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য ১৭ দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৩ দশমিক ০৩ মিলিয়ন ডলারে, যা গত অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ছিল ৬৩৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী