প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং গবেষণায় যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও আইইউবিএটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ২০:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২০:১১

চতুর্থ শিল্প বিপ্লবের সুফলকে কাজে লাগাতে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গবেষণা ও উন্নয়নের বিষয়ে একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্টারন্যাশলনার ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ (আইইউবিএটি)।

বুধবার (১৭ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই করেছে উভয় প্রতিষ্ঠান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝতা স্মারকে সই করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং আইইউবিএটি’র উপাচার্য ড. আব্দুর রব।

সমঝোতা চুক্তির আওতায় আইইউবিএটি’র শিক্ষার্থীদের জন্য যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, শিক্ষানবিশ কাজের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে শিল্প-সংশ্লিষ্টদের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন এবং পেশাগত উন্নয়নমূলক কোর্স পরিচালনার বিষয়েও একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই এবং আইইউবিএটি। এছাড়া, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনের লক্ষ্যে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করবে উভয় পক্ষ।

পণ্যের উৎপাদনশীলতা, বৈচিত্র্যকরণ, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিসহ দেশের ব্যবসা, বাণিজ্য ও শিল্পের টেকসই উন্নয়নে এই সমঝোতা চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

আইইউবিএটি’র উপাচার্য ড. আব্দুর রব জানান, দেশে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ক্ষেত্রে এফবিসিসিআই এবং আইইউবিএটি’র মধ্যকার এই যৌথ প্রচেষ্টা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মো. মুনির হোসেন, কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ মিঞা, এফবিসিসিআই’র সাবেক পরিচালক এবং কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অধ্যাপক ড. ফেরদৌসী বেগমসহ প্রমুখ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান