অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক অসামান্য ভূমিকা পালন করছে: মুনিরুল মওলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯

ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। শনিবার (২৭ জানুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংক নিজস্ব আমদানি ব্যয় পরিশোধের পরও এ র্পযন্ত অতিরিক্ত ১২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ ব্যাংকে জমা করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ঢাকার লা মেরিডিয়েন হোটেলে ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম ও এম কামাল উদ্দিন জসীম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, মুহাম্মদ গোলাম রাব্বানী ও নাজমুস সাকিব মো. রেজাউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মু. ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া।

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, দেশের ১৪ হাজার শিল্প প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে, যেখানে এক কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই ব্যাংক এজেন্ট ব্যাংকিং ও পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচনে অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার কারণে ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থার ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংকের অগ্রগতিতে ৩৯৪টি শাখার পাশাপাশি ২৪৯ উপ-শাখাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে এবং নিবেদিত হয়ে গ্রাহকদের প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান। ২০২৪ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তিনি ইনচার্জদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সম্মেলনে ব্যাংকের ২৪৯টি উপ-শাখার ইনচাজসর্হ প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম