বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বিমসটেক প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু এইচ সুবোলো এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট ‘বিমসটেক’ এর সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বিমসটেকের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাংলাদেশ-ইন্দোনেশিয়া উভয় দেশের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আমরা মন্ত্রী পর্যায়ে কাজ করতে আগ্রহী।’

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু এইচ সুবোলো বলেন, ‘দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উন্নতমানের নতুন অনিয়মিত রফতানিযোগ্য পণ্য আমদানি করতে চায় ইন্দোনেশিয়া। একইসঙ্গে বাংলাদেশে আগামীতে বিনিয়োগে আগ্রহী ইন্দোনেশিয়া।’

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে  সাক্ষাৎ করেন ‘বিমসটেক’ এর সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বিনিয়োগের জন্য অর্থনৈতিক জোন করেছে সরকার। আমদানি-রফতানিতে আমরা একাধিক দেশের সঙ্গে সরাসরি বিনিময় ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। রফতানিযোগ্য পণ্য তালিকায় বৈচিত্র্য আনতে নতুন উন্নতমানের পণ্য আগামীতে যুক্ত হবে।’ 

এরপর প্রতিমন্ত্রী টিটু বিমসটেকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, ‘বিমসটেকের সদস্য দেশগুলোর মাঝে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে আঞ্চলিক জোট বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে আরও জোরালো ভূমিকা রাখতে অনুরোধ জানান।

প্রসঙ্গত, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেকের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও ব্লু-ইকোনমি খাতে সহযোগিতার প্রধান ভূমিকায় রয়েছে বাংলাদেশ।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ফেনীর সেই শিক্ষিকাকে মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম