‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক বলেছেন, সব মানুষের রিস্ক নেওয়ার ক্ষমতা সমান নয়। কেউ কেউ বেশি রিস্ক নিতে পারেন, আবার কেউ কম নিতে পারেন। তাই সব বিনিয়োগকারী এক নয়। এই জায়গা থেকে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন। কারণ, এতে রিস্ক তুলনামূলক কম।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং রয়্যাল ক্যাপিটালের যৌথ উদ্যোগে ‘ইনভেস্টিং বেসিকস অব ফিক্সড ইনকাম সিকিউরিটিজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্টনের আলরাজি কমপ্লেক্সে সিএমজেএফের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন রয়্যাল ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মামুনুর রশিদ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রয়্যাল ক্যাপিটালের হেড অব রিসার্চ আকরামুল আলম।

মোহাম্মদ তারেক বলেন, ‘ট্রেজারি বিলে বিনিয়োগে ঝুঁকি শূন্য। কারণ, এটার দায়িত্ব সরকারের। এছাড়া হাই লেভেলের যে করপোরেট বন্ডগুলো রয়েছে, সেগুলোতেও রিস্কের পরিমাণ কম।’

তিনি বলেন, ‘আমাদের বন্ড মার্কেট মোটামুটি সূচনা হয়ে গেছে এবং গ্র্যাজুয়ালি আরও নতুন নতুন প্রোডাক্ট আসছে। এই মুহূর্তে তিনটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর প্রক্রিয়ায় রয়েছে। ইটিএফ এমন একটি প্রোডাক্ট মোর লাইক এ মিউচুয়াল ফান্ড। তাছাড়া বাজারে সুকুক বন্ড এসেছে, ট্রেজারি বিলটা বেশ ভালো করছে। কারণ সরকারের ফাইন্যান্সিং নিডটা বেশি আছে। ট্রেজারি বিলে বেশ ভালো ইনভেস্টমেন্ট অপারচিউনিটিও তৈরি হয়েছে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
ব্যাংকের এফডিআর ছেড়ে এখন ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে সাধারণ মানুষ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি