বাংলাদেশে আসছেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন্স) আনা বেয়ার্দ।

এক দিনের সফরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারও তার সঙ্গে থাকবেন। শনিবার বিশ্ব ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আনা বেয়ার্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজ ও বেসামরিক খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি  উল্লেখ করেছে, স্বাধীনতার পরপরই বাংলাদেশ যেসব উন্নয়ন সহযোগীর সমর্থন পেয়েছে, তার মধ্যে অন্যতম বিশ্ব ব্যাংক। এরপর থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যার বেশিরভাগ অনুদান কিংবা রেয়াতি ঋণ।

বাংলাদেশে বর্তমানে বিশ্ব ব্যাংক গ্রুপের অধীন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) আওতায় সবচেয়ে বড় উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের