রমজানে কাঁচামালের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ১৯:১৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:১৯

আসন্ন রমজানে মরিচ, আলু, শসা, বেগুনসহ প্রয়োজনীয় কাঁচামাল পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে এবং কোনও অসাধু ব্যক্তি যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে এ খাতের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

রবিবার (১০ মার্চ) এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটি অন কাঁচামাল আড়তদার, মার্কেটিং অ্যান্ড সাপ্লায়ার্সের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান মাস পবিত্র মাস। এ মাসকে কেন্দ্র করে অতিপ্রয়োজনীয় পণ্য ও সবজি যেমন- বেগুন, মরিচ, আলু, শসা ইত্যাদির সরবরাহ ও মূল্য যেন স্বাভাবিক থাকে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে বিপদে ফেলে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য এ খাতের ব্যবসায়ীদের আরও স্বক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পণ্যের সরবরাহ ঠিক রাখতে এ খাতের ব্যবসায়ী নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ কোটি ২০ লাখ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। এর মধ্যে প্রায় ৫০ ভাগই সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ অবস্থার উন্নয়নে সঠিক পরিসংখ্যান ও সংরক্ষণ ব্যবস্থা জরুরি। এছাড়া পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে পথেঘাটে চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ হাজী আবুল হাসেম বলেন, কাঁচামাল নিয়ে সাধারণ ভোক্তারা সব সময় আগ্রহী হলেও রমজান মাস এলে এর গুরুত্ব আরও বেড়ে যায়। মানুষের নিত্য প্রয়োজনীয় কাঁচামালের অহেতুক দাম বাড়িয়ে, বা সংকট সৃষ্টি করে সাধারণ মানুষদের বিপদে না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ যেন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে কটূ কথা বলার সুযোগ না পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার। বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখা বা সংকট এড়াতে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দেশের বিপণন ব্যবস্থা আরও সুষ্ঠু ও আধুনিক করতে আড়ৎদারদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গঠন ও সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি। এছাড়া পণ্যের সংকট যেন সৃষ্টি না হয়, সেজন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান এমরান মাস্টার।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কাঁচামাল পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি দেশের কোন জেলায় কী পরিমাণ ফসল ও শাকসবজি উৎপাদিত হচ্ছে, সে বিষয়ে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে যথাযথ কর্তৃপক্ষের ভূমিকার কথা জানান ব্যবসায়ীরা।

সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, শহিদুল হক মোল্লা, আমির হোসেন নূরানী, তপন কুমার মজুমদার, এফবিসিসিআইর সাবেক পরিচালক, কমিটির কো-চেয়ারম্যানসহ সদস্যরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের