বাংলাদেশকে ৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৮:০৮আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৮:০৮

গ্রামাঞ্চলে বন্যানিয়ন্ত্রণ, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে অর্থসহায়তা বাবদ বাংলাদেশকে ৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার প্রস্তুতি ও সহিষ্ণুতা জোরদারের অংশ হিসেবে গোপালগঞ্জ ও মাদারীপুরের গ্রামাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশের জন্য ৭১ মিলিয়ন (৭ কোটি ১০ লাখ) ডলার ঋণের অনুমোদন দিয়েছে এডিবি।

এতে বলা হয়, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেস্ক অনুযায়ী, জলবায়ুগত ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থান বাংলাদেশের। দেশটি চরমভাবাপন্ন আবহাওয়ার ক্রমবর্ধমান পুনরাবৃত্তি ও তীব্রতা মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা ছাড়া ২০৫০ সালের মধ্যে কৃষিতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩০ শতাংশ হারাতে পারে দেশটি।

এডিবির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুশকার শ্রীবাস্তবা বলেন, এডিবির বাড়তি এ অর্থ সহায়তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা আরও বৃদ্ধিতে সাহায্য করবে। এর মাধ্যমে বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর আয় বাড়ার পাশাপাশি টেকসই জীবিকার পথ তৈরি হবে এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামীণ এলাকায় দারিদ্র্য হ্রাস পাবে।

এডিবির ওই প্রকল্পের মাধ্যমে ছয় লাখের বেশি মানুষ সুফলভোগী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক